ওয়ানপ্লাসের প্রথম স্মার্টওয়াচ আসছে ২৩ মার্চ

১৪ মার্চ, ২০২১ ০২:০২  
চলতি মাসে ওয়ানপ্লাস তাদের পণ্যের তালিকায় একাধিক পণ্য যুক্ত করতে যাচ্ছে। একইসাথে যুক্ত হচ্ছে ওয়ানপ্লাসের প্রথম স্মার্টওয়াচ। আগামী ২৩ মার্চ নতুন ওয়ানপ্লাস ৯ সিরিজ ফোনের সাথে উন্মোচিত হবে এই স্মার্টওয়াচ। ২০১৬ সালে সর্বপ্রথম স্মার্টওয়াচ আনার চেষ্টা করেছিলো ওয়ানপ্লাস। তবে সেটি আলোর মুখ দেখেনি। গতবছর ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাউ বলে, গ্রাহকদের ইচ্ছা পূরণ হতে চলেছে। যদি বিশেষ ও ভিন্ন কিছু সম্ভব হয় তাহলে পরার জন্য ডিভাইস পাবেন গ্রাহকরা। নতুন পণ্য উন্মোচন সম্পর্কে টুইটে কোনো তথ্য প্রকাশ করেনি ওয়ানপ্লাস। তবে জানা গেছে, স্মার্টওয়াচটিতে ঘুম ও বিভিন্ন কার্যক্রমের ট্র্যাকিংসহ অত্যাধুনিক নানা ফিচার থাকবে। ডিবিটেক/বিএমটি